পাহাড়ে নতুন রাজনৈতিক দল গঠন
দি নিউজ লায়ন ; পাহাড়ে এবার নতুন রাজনৈতিক দল। শুক্রবার সোনাদায় সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রীয় গোর্খা আদিবাসী মোর্চা নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করা হয়। দলের সভাপতি অমৃত সিং সিঞ্চুরি জানান পাহাড় এবং সমতলের চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলির যাতে দ্রুত সমাধান হয় এই লক্ষ্যমাত্রা নিয়ে তারা আন্দোলনে নামছেন। এই উদ্দেশ্যেই নতুন রাজনৈতিক দল গঠন করা হলো।
রাজনৈতিকভাবে চা শ্রমিকদের সমস্যা সমাধান এবং এই ইস্যুকে রাজ্যস্তরে তো বটেই জাতীয় স্তরে তুলে ধরাই হবে তার দলের প্রাথমিক উদ্দেশ্য। তবে তার দল আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা সে ব্যাপারে অবশ্য খোলসা করে কিছু জানাননি তিনি। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান আপাতত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দলের কোর কমিটি গঠন করা হচ্ছে এই কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা বা কোন দলকে সমর্থন করবেন কিনা এই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেবে।

Post a Comment